তোমাকে না বলা কথাগুলো
তোমাকে না বলা কথাগুলো
লুকিয়ে রেখেছি বুকের গহীনে,
মনের দরজায় তালা দিয়েছি
হৃদয়টাকে করেছি অন্ধকার।
ভারী পর্দার ফাঁক দিয়ে
আসে না আলো এতটুকু,
কেউ জানে না
কত ভালোবাসা বন্দী আছে
এই বুকের বদ্ধ কুঠুরীতে।
আমি কালবোশেখীর ঝড় নই
আছড়ে পরতে পারি নি তোমার বাহুডোরে
বলতে পারি নি,
কতটা ভালবাসি তোমায়।
বসন্তের শীতলা বাতাস নই
স্পর্শ করতে পারি নি তোমার হৃদয়
বলতে পারি নি,
মনের কথা কুহু সুরে।
তোমাকে কেবল গোপনে ভালবাসতে জানি
পরোয়া করি না ভাগ্যের লিখনে
ছোট ছোট পায়ে অগ্রসর হয়েছি
তৃষ্ণার্ত মরুভুমির মত,
তোমারই …